
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও লোকালয় থেকে আবাও একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। এর আগে গত সপ্তাহে পৃথক স্থান থেকে বিরল প্রজাতির একটি বানরসহ ৪টি প্রাণী উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার ইসুবপুর গ্রামে একটি বাড়ির ঝোপঝাড় পরিস্কার করার সময় অজগর সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গলে আবারও লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার
আপনার মতামত লিখুন :
