ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ণ নভেম্বর ২৪, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম দুলালঃ
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির সাথে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এর শুভেচ্ছা বিনিময় হয়েছে।
২৪ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে অবস্থিত নিজ বাসভবনে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, অনলাইন জার্নালিস্ট এরনব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ইসলাম শান্ত , সহ-সভাপতি তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রতিনিধি আবু সাঈদ, নির্বাহী সদস্য রহিম উল আলম খোকন, এস. এম মোক্তাদেরুজ্জামান রাসেল ও শফিকুল ইসলাম দুলাল প্রমুখ।