ইয়াছির আরাফাতঃ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের আয়োজনে মতবিনিময় সভা ও ক্যাম্পাস প্রতিনিধি কার্ড হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১নভেম্বর) বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সেমিনার কক্ষে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির আহবায়ক প্রকৌ. কবির হোসেন।

উক্ত অনুষ্ঠানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামে সদস্য সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বুরো চিফ মাসুদ আলম সাগর।

উক্ত অনুষ্ঠানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামে যুগ্ম-আহবায়ক মাহিন আহম্মেদ উদয় এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক ইয়াছির আরাফাত,সদস্য মাহাবুর হোসেন, আবু আওসাফ রিয়াদ,সুমি আক্তার, মোরসালিন মোহাম্মদ সানজিদ, তালহা আব্দুল্লাহ তামিম জাওয়াদ শাহরিয়ার সহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভা শেষে ক্যাম্পাস প্রতিনিধি কার্ড পড়িয়ে করেন আইডিইবি আহবায়ক প্রকৌ. কবির হোসেন ও মাসুদ আলম সাগর।

এসময় প্রধান অতিথি প্রকৌশলী কবির হোসেন তাঁর বক্তব্যে বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের কার্যক্রম পরিচালনার জন্য তিনি দিকনির্দেশনা প্রদান করবেন এবং সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন।