পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা
প্রকাশ: ৬:৪৪ অপরাহ্ণ নভেম্বর ২২, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গলে ‘পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন প্রমুখ।
অতিথিরা বলেন, সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন, মানসম্মত ফিচার এবং ইতিবাচক গল্প উপস্থাপনের মাধ্যমে পর্যটন সাংবাদিকরা দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে পারেন। কর্মশালায় স্থানীয় সাংবাদিক, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ায় কর্মরত গণম্যাধ্যম কর্মীরা অংশ নেয়।