শ্রীমঙ্গলে জাতীয় তামাক মুক্ত দিবস পালন
প্রকাশ: ৮:২০ অপরাহ্ণ অক্টোবর ১২, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন, লিফলেট বিতরণ, তামাক বিরোধী বিভিন্ন প্রচারণা ও তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা চুড়ান্তের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৫।
রোববার (১২ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে তামাক বিরোধী মানববন্ধন ও তামাকের ক্ষতিকারক দিক নিয়ে প্রচারণা, লিফলেট বিতরণ করে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাবিøউ বিবি ষ্ট্রাষ্ট।
পরে প্রধান উপদেষ্টা বরাবর মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব ও আব্দা বহুমুখী যুব সংঘ এর সভাপতি মো. সাজ্জাদুর রহমান।