ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ণ অক্টোবর ৫, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিনিধি।
বক্তারা বলেন, শিক্ষকের হাত ধরেই একটি শিশু জ্ঞান ও নৈতিকতার আলোয় বেড়ে ওঠে। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। এ সময় শিক্ষক সমাজের নানা দাবি ও সমস্যার কথাও আলোচনায় উঠে আসে।