কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

এশিয়া কাপ ক্রিকেটের সুপার-৪ পর্বে বাংলাদেশ-পাকিস্তানের খেলা বড় পর্দায় উপভোগ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ভর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

 শিক্ষার্থীদের  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক । খেলা চলাকালে শিক্ষার্থীদের করতালি, উল্লাসধ্বনি ও সমর্থনের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশ। কেউ পতাকা হাতে সমর্থন জানান, কেউ আবার গুরুত্বপূর্ণ মুহূর্তে স্লোগানে মাতিয়ে তোলেন পরিবেশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাবছর ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন, এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকে। তাদের মানসিক রিলাক্সের কথা চিন্তা করে শিক্ষার্থীদের জন্য একসাথে খেলা উপভোগ করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বড় স্কিনে খেলা দেখা কোন সুযোগ নেই তাই তাদের অনেকে আমাদের কাছে এশিয়া কাপ সুপার-৪ ও ফাইনাল খেলা একত্রে বড় পর্দায় দেখার জন্য আবদার জানিয়েছিলো। তাই কথা চিন্তা করে একত্রে খেলা উপভোগ করতে বিশ্ববিদ্যালয় মূল ফটকে আমাদের এই আয়োজন। সামনের দিনেও ক্রিকেট ও ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজন করবে। খেলাকে কেন্দ্র করে আমরা প্রজেক্টের কিনে নিয়েছি,আশা করি সামনের দিনে সকল শিক্ষার্থীদের সাথে একসাথে আনন্দ ভাগাভাগি করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।”

খেলা দেখতে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের হাসান আরিফ বলেন,  ‘ ক্যাম্পাসে আসার পর এই প্রথম বড় পদ্দায় খেলা দেখছি, সবাই একসাথে ভালোই লাগছে তবে বাংলাদেশ যদি জিতে তাহলে এই খুশি  আরো দ্বিগুন হয়ে যাবে। 

তিনি আরও বলেন, ‘ ধন্যবাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। আশা রাখি ভবিষ্যতেও আরো এমন কিছু আয়োজন আমরা দেখতে পাবো। ‘