◾ইউকে প্রতিনিধি:

দেশের গন্ডি ছাড়িয়ে সুদূর লন্ডনে সিলেটের বিয়ানীবাজার ‍উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১০টি টিমের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।আর এই টুর্নামেন্টটি আয়োজন করা হয় অসুস্থ রোগীদের সহায়তায়। টুর্নামেন্টের ফাইনালে তিলপাড়া ইউনিয়ন ১-০ গোলে আলিনগরকে হারিয়ে বিজয়ী হয়।

ইউনাইটেড বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক মণ্ডলীর অন্যতম সদস্য রাহুল এ রহমান জানান, সিলেটের কিডনি রোগীদের জন্য একটি ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় সহায়তা করার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বিগত তিন বছর ধরে বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল আয়োজন করে আসছে ইউনাইটেড বিয়ানীবাজার। এই ধারাবাহিকতায় রবিবার আয়োজন করা হয় ২০২৫ এর টুর্নামেন্ট।

আরেক সদস্য আব্দুল হামিদ জানান, প্রতিবছর এই আয়োজন শুধু খেলাধুলায় সীমিত থাকে না। এটি রুপ নেয় ইউকেতে বসবাসরত বিয়ানীবাজার বাসীর মিলন মেলায়।

রবিবার ২১ সেপ্টেম্বর ইউকে এর ডেগেনহাম এর রবার্ট ক্লাক লেইজা সেন্টারের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া, পৌরসভা, শেওলা, আলিনগর, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, মাথিউরা, লাউতা, মুরিয়া, কুরার বাজার এবং চরখাই ইউনিয়নের ১০টি টিমে ১৮০জন খেলোয়ার অংশ নেন। খেলায় ১-০ গোলে বিজয়ী হয় তিল পাড়া ইউনিয়ন।

তাদের এ খেলা উপভোগ করতে বিয়ানীবাজার তথা সিলেট বিভাগের কয়েকশত ক্রীড়ামোদীগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে অতিথি হিসেবে আগত ইউকে বারকিং এন্ড ড্যাগেনহাম এর এক্স মেয়র কাউন্সিলার ফারুখ চৌধুরী বলেন, এ টুর্নামেন্ট ইউকেতে বসবাসরত কর্মব্যস্ত বিয়ানীবাজার বাসীর বিনোদনের খোরাকের পাশাপাশি, এটি তাদের নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ সৃষ্টিসহ তাদের সাংস্কৃতিক উৎসবে পরিণত করেছে। আমি এ ধরনের আয়োজনদের স্বাগত জানাই।

রাহুল এ আহমদ আরো বলেন, ইউনাইটেড বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ২০২৫ চ্যাম্পিয়ন হওয়ার পর তিলপাড়া বিয়ানীবাজারের ফুটবল ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় রচনা করেছে। প্রতিযোগিতামূলক ফাইনালে তারা আলিনগরকে ১-০ গোলে হারিয়েছে।

বিয়ানীবাজার ইউনিয়ন কাপ একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে যা বিয়ানীবাজারের মানুষের পরিচয়, চেতনা এবং আত্মীয়তার প্রতীক – দেশে এবং এর বিশ্বব্যাপী প্রবাসী উভয় ক্ষেত্রেই। ।