◾এম ফাহিম, চরফ্যাসন(ভোলা)।।

চরফ্যাসনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জিয়া স্মৃতি পাঠাগার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাসন পৌর শহরে ব্রজ গোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীরা নিজেদের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলবে, পড়াশোনা শেষে শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করবে। নুরুল ইসলাম নয়ন আরো বলেন, বিএনপি জনগনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে, শহীদ জিয়ার দেখানো পথে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার আধুনিকায়নে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, চরফ্যাসন আদালতের এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ, ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার, আলিগাও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমানসহ প্রমুখ।

চরফ্যাসন সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান জুয়েল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালমান সাজিদ ও নুরুন আশসিফা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।