ছাতকে প্রথমবারের মতো শিক্ষককন্যা প্রতিভা দত্ত “শাপলা কাব এ্যাওয়ার্ড”- মনোনীত
প্রকাশ: ১২:৪২ অপরাহ্ণ সেপ্টেম্বর ১৯, ২০২৫

◾সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো “শাপলা কাব এ্যাওয়ার্ড” মনোনীত হয়েছে শিক্ষক কন্যা প্রতিভা দত্ত প্রিমা।
২০২৪ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব এ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে সে। প্রতিভা দত্ত প্রিমা সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রিমার বাবা পংকজ দত্ত ছাতক উপজেলার কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা হেপী রানী পাল কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
প্রিমা অত্যন্ত মেধাবী ছাত্রী। পড়ালেখার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে গান, কবিতা, চিত্রাংকন ও কাবিং ইভেন্ট অংশগ্রহণ করে অনেক পুরস্কার ও সুনাম অর্জন করেছে।
ছাতকের ইতিহাসে এই প্রথম শাপলা কাব এ্যাওয়ার্ড পেয়েছে প্রিমা। অতীতে আর কেউ শাপলা কাব এ্যাওয়ার্ড পায়নি। প্রিমা ছাতকবাসীর সুনাম অর্জন করেছে।
উল্লেখ্য শাপলা কাব এ্যাওয়ার্ড হচ্ছে বাংলাদেশের স্কাউটদের সর্বাধিক পুরস্কার প্রদান। যারা কাব স্কাউট হিসেবে সব ধরণের মূল্যায়ন (লিখিত, মৌখিক, ব্যবহারিক, সাঁতার) এ পাস করে এবং অন্যান্য গুণাবলী যেমন নেতৃত্ব, সামাজিক কর্ম, দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা ইত্যাদি প্রদর্শন করে তারাই এই পুরস্কার পায়। জাতীয় পর্যায়ে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী।
প্রিমা তার সাফল্য ধরে রাখার জন্য মহান সৃষ্টিকর্তা ও সকলের কাছে দোয়া চেয়েছে।
রিপোর্ট: জালালাবাদ বার্তা২৪/সুদীপ দাশ/স্টাফ রিপোর্টার।