
ছবি: চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম।
এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) ॥
চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) কলেজের উদ্যোগে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া-মোনাজাত, কবর জিয়ারত ও শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অধ্যক্ষ নজরুল ইসলাম ১৯৭৯ সালে বাকেরগঞ্জ-৩ এবং ১৯৯১ সালে ভোলা-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা অবস্থায় ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
১৯৪৩ সালে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে জন্মগ্রহণ করা নজরুল ইসলাম চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। শিক্ষা ও রাজনীতির পাশাপাশি সাংবাদিকতাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি চরফ্যাসন থেকে প্রকাশিত সাপ্তাহিক উপকূল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন।