◾মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২।জন গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী, এএসআই (নিরস্ত্র) মো. নজরুর ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহর এলাকায় অভিযান চালিয়ে জিআর ৩০৯/১৯ (শ্রীমঙ্গল) এর ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড, ১,০০০/-টাকা অর্থদন্ড আনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি শহরের ক্যাথলিক মিশন রোডের চুনু মিয়ার ছেলে তানভীর হোসেন ইসলাম ও সিআর-৩২৮/২৪(শ্রীঃ)এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার সাইটুলা গ্রামের রহিম মিয়ার ছেলে সাকিব মিয়াকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।