◾উওম কুমার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। এতে আর উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ প্রশিক্ষণের ৪০জন বেকার যুবক ও যুব নারীরা প্রমূখ।

যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী এ প্রশিক্ষণে ৪০ জন শিক্ষিত এবং বেকার যুবক ও যুব নারীরা অংশগ্রহণ করেছেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ ভ্যান গাড়ির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের জন্য গত ২০ আগষ্ট সাক্ষাতকারের ভিত্তিতে ৪০ জন শিক্ষিত ও বেকার যুবক ও যুব নারীকে বাছাই করা হয়েছিলো।