মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বাহুবল পুটিজুড়ী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকা থেকে শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া ঐড়হফধ উৎবধস ১০০-সিসি মোটরসাইকেল উদ্ধার করেন। এসময় বাছির মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের মো. ইয়ারুপ মিয়ার বাসার স্টোর রুম থেকে একটি ঐড়হফধ উৎবধস ১১০ ও উরংপড়াবৎ ১০০-সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মো. ইয়ারুপ মিয়া শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের একটি বিশেষ টিম তদন্ত করে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এ ঘটনায় বাছির মিয়াকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরর পর বুধবার ২৭ আগস্ট দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্য সাইকেলটি উদ্ধার এবং চুরির সাথে জড়িত আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।