কুলাউড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
প্রকাশ: ৬:০৬ পূর্বাহ্ণ আগস্ট ২০, ২০২৫

মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১১নং শরিফপুর ইউনিয়নের মানগাঁও ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব সুদীপ্ত শেখর ভট্টাচার্যের দিক নির্দেশনায়, গত ১৯ আগস্ট এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে এএসআই সুমন আহমদ ও সঙ্গীয় ফোর্স কাজল রাজবংশী, জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম, নাজমুল ইসলাম ও শিবা রানী দাস এ অভিযানে অংশ নেন।
আটককৃতরা হলেন—
১। নজরুল ইসলাম (২৫), পিতা – ওয়াদ বক্স, সাং – মানগাঁও, ১১নং শরিফপুর ইউনিয়ন, কুলাউড়া।
২। মারুফ হাসান (২৩), পিতা – আব্দুল লতিফ, সাং – হরিপাশা, ৭নং টেংরা বাজার ইউনিয়ন, থানা – রাজনগর, মৌলভীবাজার।
তাদের নিকট থেকে মোট ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।