ভূমিহীন কৃষকদের ফসল গুড়িয়ে দিয়ে জমি জবর দখলের অভিযোগ
প্রকাশ: ৭:১৪ অপরাহ্ণ আগস্ট ৬, ২০২৫

◾চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচায় কৃষি খামার সমবায় সমিতির ভূমিহীন প্রায় ২৭০০ ভূমিহীন কৃষকের ভোগদখলীয় আবাদী জমির আমন ফসল গুড়িয়ে দিয়ে জমি জবর দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতা রেজাউল করিম খন্দকারের দলবলের বিরুদ্ধে। গত শনিবার ও রোববার দুইদিন ভূমিহীনদের আবাদী জমির ফসল টিলার দিয়ে গুড়িয়ে ওই জমি জবর দখল করে নেন। এসময় কৃষক বাধা দিলে ওই চক্র ভূমিহীন নারী কৃষকদের ওপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ রয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনের এমন অভিযোগ করে কৃষি খামার সমবায় সমিতি সাধারন সম্পাদক বজলুর রহমানসহ ভূমিহীন কৃষক পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে অভিযোগ করেন,দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতির ২৭০৫জন সদস্য রয়েছে। ১৯৮১-৮২ইং সনে ওই সমিতির সকল সদস্যদের নামে দক্ষিণ চর আইচা স্বামী-স্ত্রীর নামে ৫টি সিটে ৩৮২২.২৬ একর জমি সরকার ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেন। বন্দোবস্তের কার্যক্রম সম্পান্ন করেন ভূমিহীনদের নামে কবিলিয়তের ১০ টাকা ১০ পয়সা ফি নিয়ে খতিয়ান সম্পাদন করে ডিসিআর প্রদান করে ভূমিহীনদেরকে তাদের বন্দোবস্তীয় জমি পরিমাপ করে বুঝিয়ে দেন। ওই জমি ভূমিহীনরা বুঝে নিয়ে বসত বাড়ি উত্তোলন করে চাষাবাদ শুরু করেন।
ভূমিহীনরা দির্ঘদিন ভোগদখলে থাকার পর ২০০৪-০৫ইং সনে বিএনপি নেতা রেজাউল করিম খন্দকার তার নিজ নামে জালজালিয়াতির মাধ্যমে ওই মৌজায় ৭০টি বন্দোবস্তীয় জমি সৃজন করেন নেন। এছাড়াও শুধু সমিতির সদস্যদের জমি নয়, তিনি মৌজায় গাড়ি শ্রমিক সমিতির সদস্যদের জমিও একই পদ্ধতিতে করে তার স্বজন- তার কর্মীদের নামে স্ব-নামে বেনামে দোকোর বন্দোবস্ত নিয়ে জবর দখল করেন।
তিনি আরো অভিযোগ করেন, রেজাউল করিম খন্দকার জালজালিয়াতি করে নিজ নামেসহ স্ব- নামে বেনামে ভূমি অফিসের কর্মকতাদের ম্যানেরজ করে ভূয়া খতিয়ান খুলে জমি বন্দোবস্ত নিয়ে ভূমিহীনদের জমি জবর দখলের পায়তারা শুরু করলে কৃষিখামার সমিতির সদস্য ও ভূমিহীনরা টের পেলে ২০১৫ সনে চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতে তাদের নামীয় জমি হাতিয়ে নেয়া ও ভূয়া দোকর বন্দোবস্ত বাতিল চেয়ে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই মামলার আদেশে সকল সদস্যদের নামে কবিলিয়ত, জরিপের পর্চা, নামজারি ও খাজনা পরিশোধের সকল কার্যক্রম সম্পাদন করে দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন।
জমি কৃষকদের দখলে থাকা অবস্থায় ওই চক্র শুক্রবার সকালে দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতি ও গাড়ি শ্রমিক সমিতির সদস্যদের চাষাবাদকৃত জমিতে লাঠিয়াল বাহিনী অস্ত্রের মহরা দিয়ে ট্রাক্টর দিয়ে প্রায় ৩০ একর জমির ফসল নষ্ট করে দেয়। সেই জমিতে চাষারা আমান ধান বপন করেছেন। সে এতেই ক্ষ্যান্ত নয় ফের ০২ আগস্ট প্রায় ১০ একর জমির ফসল নষ্ট করে দেয়। এসময় আমি বিষয়টি তাৎক্ষনিক দক্ষিণ আইচা থানার ওসি বিষয়টি মুঠোফোনে অবগত করি।
রেজাউল করিম খন্দকার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, সমিতি নামে ভূমিহীনদের জমি প্রতিপক্ষ জবর দখল করার চেষ্টা করেন। কৃষকরা বাধা দিয়েছেন বলে শুনেছি তবে আমি এসবের সাথে জড়িত নই।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, ওই জমি নিয়ে ভূমিহীনদের ও দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়েছিলো কিন্ত আদালতে মামলা থাকার কারনে সমঝোতা করা যায়নি।