
মৌলভীবাজার প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর ও এয়ারপোর্ট এলাকা থেকে সিএনজি চোর চক্রের ২ সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজনগন থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন খাঁন এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো: আলমগীর কবীর এর নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিলেট এয়ারপোর্ট ও জৈন্তাপুর এলাকা থেকে রাজনগর থানার মামলা নং-১২(১)২৫ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ সিএনজি চোর চক্রের সদস্য সিলেট এয়ারপোর্ট এলাকার চান্দাই এর ইশাদ মিয়ার ছেলে মো. নিমার আলী (৫৩), জৈন্তাপুরের হরিপুরের চান্দঘাটের সোনাফর মিয়ার ছেলে আব্দুল আলিম (৪০)-কে গ্রেপ্তার করেন। এছাড়াও রাজনগর থানার মামলা নং-১৫(৭)২৫ এর তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাজনগর উপজেলার খারপাড়া এলাকায় থেকে দক্ষিণ খারপাড়া গ্রামের হুসেন মিয়ার ছেলে মেহেদি হাসান সাগর (১৯)-কে গ্রেপ্তার করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেট থেকে সিএনজি চোরাই চক্রের ২ সদস্যসহ গ্রেপ্তার ৩
আপনার মতামত লিখুন :
