শিরোনাম
শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামেলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির স্বাগত মিছিল চরফ্যাশনের শিক্ষার্থীদের কৃতিত্বে জাতীয় অঙ্গনে সাফল্যের ছাপ ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ শেরপুরে বিজিবির অভিযান: চোরাই লাইনের ‘নিয়ন্ত্রক’ ফরিদের বাড়ি থেকে ৩টি ভারতীয় গরু জব্দ হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বুধবার মৌলভীবাজারে ও শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আম জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি গোমস্তাপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: ৮:৪৩ অপরাহ্ণ জুলাই ২৯, ২০২৫
প্রিন্ট করুন

 

◾শেরপুর প্রতিনিধি:

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশ থেকে সম্প্রতি পিআরএলগামী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৯ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সুপার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তা বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে উল্লেখ্য করে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এরআগে দুপুর ২টায় পৃথকভাবে শেরপুর সদর থানা পুলিশ এর উদ্যোগে শেরপুর সদর থানায় অনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম, ওসি ডিবি মোঃ রেজাউল ইসলাম খান, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :
Go to Top