মাধবপুরে তিন’শ পিস ইয়াবাসহ আটক ৩
প্রকাশ: ২:৫৪ অপরাহ্ণ জুলাই ২৮, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৭ জুলাই) ভোররাতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব সেনাবাহিনীর একটি দল উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে তিনশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেন।
ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত মনমোহন দাস এর পুত্র সজল দাস(৪৫), মৃত আব্দুর রশিদ এর পুত্র সেন্টু মিয়া (৩০) ও মো: কাচম মিয়ার পুত্র মো: ফারুক মিয়া(৩১)।
মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার কেপ্টেন মো: ইমাম হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।