শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেন্ভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) শ্রীমঙ্গল থানার এএসআই আব্দুল আহাদ এর নেতৃত্বে পুলিশের একটি টিমের অভিযানে জিআর ৩৫৫/১৯ (শ্রীঃ) এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল মিয়া-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ইকবাল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের আব্দুল হাই এর ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।