ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার(১৯ জুলাই) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্টিত কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম-সেবা।

সভায় সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান এর সঞ্চালনায় সভায় অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), আব্দুল হাই চৌধুরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, মো. আনোয়ার হোসেন সাঈদী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শারমিন রহমান প্রমুখ।

এছাড়াও সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।