শিরোনাম
মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান বকশীগঞ্জের রাবার বাগান ঘুরে দেখলেন গারো হিলস রানার্স কমিউনিটির সদস্যরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্বে আইরিন খান ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী ঠাকুরগাঁও ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর

শ্রীমঙ্গলে বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত

প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ণ জুলাই ১২, ২০২৫
প্রিন্ট করুন

🔸শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। খেলায় শ্রীমঙ্গল ভাড়াউড়া চা-বাগান এফসি টিমকে ২-১ গোলে হারিয়ে চুনারুঘাট লালচান চা-বাগান টিম জয় লাভ করেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় উপজেলার ভাড়াউড়া চা-বাগান মাঠে এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুনারুঘাটের লালচান চা-বাগান ও শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান এফসি।
হাজার-হাজার দর্শকদের উপস্থিতিতে চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে লালচান চা-বাগান ২-১ গোলের ব্যবধানে ভাড়াউড়া চা-বাগান এফসিকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির কনভেনার চিফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে অনুষ্টানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সখিনা সিএনজি ও এলপিজি অটো গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী মো. শের আলী হেলাল চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মিলন দাশগুপ্ত, পিযুষ দত্ত, আলতাফ হোসেন মুর্শেদ, কাজী জায়েদ আহমদ মনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মৌলভীবাজার রেফারি সমিতির সভাপতি মাহমুদুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ।

আপনার মতামত লিখুন :
Go to Top