সিলেটে আশুরা ও কারবালা স্মরণে তালামীযে ইসলামিয়ার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১১:১৭ অপরাহ্ণ জুলাই ৬, ২০২৫

◾এমদাদুল হক, সিলেট:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার আওতাধীন সিলেট সদর পশ্চিম উপজেলা শাখার উদ্যোগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে গত ৫ জুলাই (শনিবার) বিকেলে এক ভাবগম্ভীর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “কারবালার শোকাবহ ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে কীভাবে সত্যের পক্ষে দৃঢ় থাকা যায়। শুহাদায়ে কারবালার আত্মত্যাগ আজও মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুদ্দাছ্ছির আলী আল-আমিন, হাউসা লতিফিয়া হিফযুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ এখলাছুর রহমান, ফ্রান্স প্রবাসী নজমুল হক, ইতালি প্রবাসী মো. আবু বকর, উপজেলা শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আলী, প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, সহ-প্রচার সম্পাদক রুহুল আমিন নোমান, অর্থ সম্পাদক অলিউর রহমান মিসবাহ, অফিস সম্পাদক আল-আমিন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক বুরহান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম আলী রুহুল।
এছাড়াও সদস্যদের মধ্যে হাবিল আহমদ, ইয়াহইয়া আহমদ, মাহিন আহমদ, কাওছার আহমদ, আরিফুল ইসলাম, আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে শুহাদায়ে কারবালাসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।