
জালালাবাদবার্তা ডেস্ক:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৬৯ বস্তা ভারতীয় চা-পাতা ও বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার হয়েছে। এ ঘটনায় আলমগীর হোসেন (৩৬), মুখলেছুর রহমান (২১) ও অব্দুলা মান্নান (২০) নামের ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করেন। এসময় তল্লাশী চালিয়ে একটি ঘর থেকে ৬৯ বস্তা অবৈধ ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধারের পর চাপাতার বস্তা থেকে ভারতীয় বিভিন্ন কসমেটিকস উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কানাইঘাটে ৬৯ বস্তা ভারতীয় চা-পাতা ও কসমেটিকস উদ্ধার, আটক ৩
আপনার মতামত লিখুন :
