🌐 মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ আটক হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার (৩জুলাই) জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মাদক কারবারি লেদন মিয়াকে (৫২)-কে আটক করেন।

এসময় লেদনের ঘর তল্লাশী করে ৮০পিস ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

ডিবির অপর এক অভিযানে এসআই আবু নাইয়ূম এর নেতৃত্বে জেলার সদর উপজেলার শিমুলতলা বাজারের একটি দোকান তল্লাশী করে ৩৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ও ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

এসময় সৈয়দ আব্দুল গালিব (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়েরর পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।