ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল
প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ণ জুন ৩০, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও:
জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি মো: আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। গতকাল সোমবার তিনি অসুস্থতাজনিত কারণে সদর উপজেলার মথুরাপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
সোমবার বাদ আছর তার নিজ গ্রাম সদর উপজেলার মথুরাপুর মাদারডাঙ্গী গোরস্থানে নামাজে জানাযা শেষে সেখানেই দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ ভাই, ১ বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
তিনি বলেন মো: আনোয়ারুল হকের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ বুকে ধারণ করে মরহুম মো: আনোয়ারুল হক ঠাকুরগাঁও জেলা ও রংপুর বিভাগীয় কৃষকলেকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।
এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন