শ্রীমঙ্গলে ফুটপাত দখল মুক্ত অভিযান
প্রকাশ: ৯:০৩ অপরাহ্ণ জুন ৩০, ২০২৫

◾শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর এলাকায় যানজট নিরসন করতে ফুটপাত দখল মুক্ত অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।
সোমবার (৩০জুন) শহরের পৌর এলাকার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
অভিযানে পৌর এলাকার স্টেশন রোড, ভানুগাছ রোড ও চৌমুহনী এলাকার সড়কের ফুটপাত দখল মুক্ত করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।