শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্টিত হয়েছে। রোববার (২৯ জুন) উপজেলার সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসায় দিনব্যাপী এ চক্ষু শিবির উদ্বোধন করেন ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ডাঃ আবুল বাশার।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির সভাপতি মো. ইউছুফ আলী, সাতগাঁও ষ্টেশন বাজার পরিচালনা কমিটি সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. আকবর আলী, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওঃ সৈয়দ ইন্তেছার আহমেদ, মো. ময়না মিয়াসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহম্মদ। এতে সার্বিক চিকিৎসা প্রদানে ছিল মৌলভীবাজার স্বনামধন্য প্রতিষ্ঠান বি.এন.এস. বি চক্ষু হাসপাতাল।

এছাড়াও সহযোগিতায় করেন লন্ডন প্রবাসী বোরহান আহম্মদ, রায়হান আহম্মদ। সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ জানান, গত চার দশক ধরে পরিচালিত বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা কার্যক্র পরিচালিত হয়ে আসছে।

সেবা কার্যক্রমটির শুরু থেকেই জড়িত ছিলেন এলাকার প্রবীণ ব্যক্তিবর্গরা। প্রথমে নিজেরা এবং স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে এ কার্যক্রম পরিচালিত হতো। শিবিরটি ব্যাপক আকার ধারণ করলে স্থানীয়দের ধারা এর ব্যায়ভার বহন করা সম্ভব হচ্ছিলনা। পরে এ মহতি কাজে এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহম্মদ। বর্তমানে ব্যাপক আকারের এ বিনামূল্যের চক্ষু শিবিরটি বুলবুল আহম্মদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।