ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ণ জুন ২৭, ২০২৫

◾কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৪ বোতল মদ উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬জুন) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৪ বোতল (৭৫০এমএল) মদ উদ্ধার করে। এসময় মাদকের মূল কারবারি সোলাইমানসহ অন্যান্যরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত মদগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব-১৪,জামালপুর।