কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
প্রকাশ: ৭:৩৩ অপরাহ্ণ জুন ২৪, ২০২৫

◾কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির ও এসআই আমির উদ্দিনসহ পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার শমসেরনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান (ডবলছড়া) বটগাছ লাইন এলাকা থেকে রাজেশ নেপালী (৩৫)-নামের এক মাদক কারবারিকে আটক করেন। এসময় আটককৃত রাজেশ নেপালীর ঘর তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোরভাবে কাজ করছি। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেশ নেপালীকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।