প্রেসবিজ্ঞপ্তি:

আজ ২৩জুন, ২০২৫ইং (সোমবার) সকাল ১০:৩০ ঘটিকায় সিলেট রেঞ্জের মে/২০২৫খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মো‌ঃ মুশফেকুর রহমান। সভাটি সঞ্চালনা করেন নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট ।

শুরুতেই ডিআইজি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু করেন।সভায় ডিআইজি মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও থানায় অনলাইন জিডি, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। নিখোঁজ জিডিসহ সকল জিডি তদন্ত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নন-এফআইআর প্রসিকিউশন দাখিলের নির্দেশ দেন। এছাড়াও বাৎসরিক অপমৃত্যু মামলা পর্যালোচনা পূর্বক আত্মহত্যা, বিষ পানে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যুসহ অপমৃত্যু রোধে বিট অফিসারদের মাধ্যমে এলাকায় জনসচেতনতা বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। সিলেট রেঞ্জের মাদকের হটস্পট গুলো চিহ্নিত করে মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য অফিসারদের নির্দেশ দেন। সুপারভিশন নোট ও মামলা তদন্তের গুণগতমান উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। জেলার ট্রাফিক পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং ট্রাফিক পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপের জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেন। এছাড়াও আসন্ন হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রা এবং পবিত্র আশুরা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

মে/২০২৫ খ্রি. মাসের কর্ম মূল্যায়ন অনুসারে শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার গ্রহণ করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এর পক্ষে মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সিলেট ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার গ্রহণ করেন আশরাফুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল, সিলেট, মামলা নিষ্পত্তি ও মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার সহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন উজায়ের আল মাহমুদ আদনান, অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা, সিলেট, আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা জনিত অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ ওসি ডিবি হিসেবে পুরস্কার গ্রহণ করেন মোঃ আশরাফুল ইসলাম , জেলা গোয়েন্দা শাখা, সিলেট, জেলার মামলা সমূহের বিচারিক কার্যক্রমে সহায়তা সহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার গ্রহণ করেন শেখ নাজমুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, হবিগঞ্জ, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ টিআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন দেলোয়ার হোসেন খান, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ‌, সিলেট, সর্বোচ্চ সংখ্যক জরিমানা আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কার গ্রহণ করেন নজরুল ইসলাম প্রিন্স, সার্জেন্ট, মাধবপুর ট্রাফিক জোন, হবিগঞ্জ, ‌মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিল সহ মাদক উদ্ধার এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন আসিব ইকবাল, এসআই(নি:), কোম্পানীগঞ্জ থানা, সিলেট। ওয়ারেন্ট তামিল, সমনজারি, নন-এফআইআর দাখিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন মোঃ জাকির হোসেন, এএসআই (নি:), চুনারুঘাট থানা, হবিগঞ্জ।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম, পুলিশ সুপার, মৌলভীবাজার, তোফায়েল আহম্মেদ , পুলিশ সুপার, সুনামগঞ্জ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের কমান্ড্যান্টগণ, মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম), পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সহ অত্র অফিসের কর্মকর্তাবৃন্দ এবং জুম প্লাটফর্ম এর মাধ্যমে সিলেট রেঞ্জের সকল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর সাথে জেলার কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, অফিসার ইনচার্জ, ডিবি এছাড়াও সিলেট রেঞ্জের সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপারগণ ও সিলেট রেঞ্জের সকল থানার অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।