◾শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বৈষম্য লাঘবে কাজ শুরু করেছে নাগরিক উদ্যোগ।

সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কৃষি সম্প্রসারণ অডিটরিয়ামে এটি বাস্তবায়নে গঠিত প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক উদ্যোগ আয়োজিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উপদেষ্টা পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ চৌধুরী ও নাগরিক উদ্যোগের ফিল্ড কোর্ডিনেটর জিয়ানা মাদ্রাজি।

বক্তারা বলেন, সংগঠনটি আগামী তিন বছর পিছিয়ে পড়া ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষাসহ বৈষম্য দূরিকরণে কাজ করবে।এই কর্মকান্ডের মধ্যে রয়েছে ৮টি প্রাইমারী স্কুল স্থাপন করে পিছিয়ে পড়া ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের পাঠদান, ৯ম ও ১০ শ্রেণীর শিক্ষার্দেরর ইংরেজী ও গণিত বিষয়ে পাঠদান ও তাদের শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা। পাশাপাশি পিছিয়ে পড়া ৯০ জনকে প্রশিক্ষন ও অফেরৎযোগ্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করবে।