ঢাকার নতুন বাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ: সাত কলেজের ছাত্রদের সড়ক অবরোধ
প্রকাশ: ১২:১১ অপরাহ্ণ জুন ২১, ২০২৫

রাজধানীর নতুন বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হঠাৎ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।আজ শনিবার (২১জুন) সকাল ৮টা থেকে তারা ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক দখলে নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
-
চলমান পরীক্ষা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা।
-
বহিষ্কারের হুমকি বন্ধ করা।
-
শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের ‘একতরফা নীতিমালা’ বাতিল করা প্রসঙ্গে।
পাঠ্যসূচি ও ক্লাস রুটিনে পরিবর্তন আনার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিলেও কিছু সময় পর যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আমরা দিনের পর দিন অবহেলিত। আমাদের কোন কথা কেউ শুনছে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরছি।”
সকালের ব্যস্তময় সময়ে এ বিক্ষোভের কারণে বনানী, গুলশান, বারিধারা, মেরুল এলাকাগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।