এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প(দ্বিতীয় ফেইজ)প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ই জুন) দুপুরে চরফ্যাসন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জানাযায়, প্রান্তিক পেশাজীবীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় ফেইজ) প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের ১৫০টি উপজেলার ২৪ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর পেশাজীবীদের ডাটা ব্যাজ তৈরি করে প্রশিক্ষনের আওতায় আনা হবে।

এদের মধ্যে কামার, কুমার, নাপিত, বাশ-বেত দিয়ে কুঠির শিল্প প্রস্তুকারক, জুতা মেরমাত ও প্রস্তুতকারক(মুচি) এবং নকশি কাথা প্রস্তুতকারক, কাসা ও পিতল দিয়ে পন্য প্রস্তুতকারক, ধোপাসহ বিভিন্ন প্রান্তিক পেশাজীবীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য এ প্রকল্প কাজ করবে।

উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাসন থানার ওসি তদন্ত মো. খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুশিল সমাজের ব্যক্তিবর্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর পেশাজীবীরা উপস্থিত ছিলেন।