![]()
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মৌলভীবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলার বিশিষ্ট সংগঠক এম. মুহিবুর রহমান মুহিব।
সঞ্চালনায় ছিলেন বিআইএস ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির টিম লিডার মুজিবুর রহমান জসনু।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দের মধ্যে
কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, হারুনুর রশিদ, ডা. সাদিক আহমদ, সৈয়দ কামাল উদ্দিন বাবু, আবুল আলা মওদুদ, সমাজসেবক আব্দুর রহমান আশিক এবং পারভেজ আহমদ।
এছাড়াও সংগঠনের সিনিয়র ও কার্যকরী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল, নির্বাহী পরিচালক (সার্বিক) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস, হেলাল উদ্দিন, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সচিব সোহেল আহমেদ, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম রুবেল, ডেন্টিস্ট সজল আহমদ, সালাউদ্দিন আহমদ, মনির উদ্দিন, ওবায়দুজ্জামান রোহান, মো. রেজাউল করিম রাফি, শেখ তামজিদ হোসেন অভি, আশরাফুল ইসলাম তানভীর, শেখ মোহাম্মদ মারুফ, আতিকুল ইসলাম, তারেক হাসান, তাহসিন খান ইমাদ, মাহবুবুর রহমান ইয়ামীম, আবুল হাসনাত গানিম, জাবেদ আহমদ, ইমন আহমদ, কামরান আহমদ, মো. শফিকুল ইসলাম, শাহরিয়ার রহমান শিহাব, রেদয়ান আহমদ ছামী, শেখ মোমিন, মাসুম আহমদ, ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম রাহিম, সায়েম রহমান, রাকিব হোসেন ইমন, প্রীতম দাস জয়, মো. আমান রহমান, মো. আবদুল মোমিন তুহিন, রাজা আহসান, শাহান আহমদ, সৈয়দ ইমরান আলী, হোসাইন রাব্বি, হোসাইন আহমদ ও দুরুদ আলী প্রমুখ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা বিআইএস-এর আগামীর পথচলাকে আরও সুসংগঠিত, মানবিক ও কার্যকর করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়াও বিশ্বব্যাপী করোনা সংক্রমণের আশঙ্কাজনক পুনর্বৃদ্ধি এবং তা থেকে সুরক্ষায় করণীয় বিষয় নিয়েও সভায় আলোচনা হয়। মহান আল্লাহর সাহায্য কামনার পাশাপাশি বিগত মহামারী থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মৌলভীবাজারে সামাজিক সংগঠন বোরহান উদ্দিন সোসাইটির সাধারণ সভা
আপনার মতামত লিখুন :
