উত্তম কুমার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার  লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ মনিরুজ্জামান সোহরাব চেয়ারম্যান ০৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রহনপুর ইউনিয়ন শাখা ও যুগ্ম আহ্বায়ক গোমস্তাপুর উপজেলা শাখা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রোজদুল ইউনিয়ন সহ-সভাপতি আবু তাহের ও ইউনিয়ন সংগঠনিক সম্পাদক শামিরুল ইসলাম ও ৭ওয়ার্ড সাধারণ সম্পাদক বজলুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্র বিষয়ক সম্পাদক লাল।

এসময়, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ সকল সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।