রহনপুর পৌরসভায় ট্রাফিকদের মাঝে ছাতা বিতরণ
প্রকাশ: ৫:৪৩ অপরাহ্ণ জুন ১০, ২০২৫

উওম কুমার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌরসভার ট্রাফিকদের মাঝে মানবতার সেবাই রহনপুর একটি অরাজনৈতিক, অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে ছাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলার রহনপুর ডাক বাংলা চত্বরে পৌরসভার ট্রাফিকদের মাঝে এইসব ছাতা বিতরণ করা হয়েছে।
মানবতার সেবাই রহনপুর একটি অরাজনৈতিক, অলাভজনক সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জেমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খাঁন, সংগঠনের অন্যন্য সদস্যগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও পৌরসভার ট্রাফিকবৃন্দ প্রমূখ।
পরে পৌরসভার ৮ জন ট্রাফিকদের মাঝে উন্নত মানের ছাতা বিতরণ করা হয়েছে।