শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে লজ্জাবতী বানর উদ্ধার
প্রকাশ: ৩:৩৮ অপরাহ্ণ মে ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মৌলবীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণে নিশ্চত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে একটি লজ্জাবতী বানর। বানরটিকে উদ্ধার করে বনবিভাক কতৃপক্ষের হাতে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৮মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও লছনা এলাকা থেকে লজ্জাবতী বানর (Slow Loris) উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, গতকাল মধ্যরাতে লছনা এলাকায় লজ্জাবতী বানটিকে কিছু কুকুর আক্রমণ করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে বানরটিকে কুকুরের কবল থেকে রক্ষা করেন।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে অবগত করলে আজ সকালবেলা স্থানীয়দের কাছ থেকে বানটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়।