চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনের হাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানীদের দাবি আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ২ টার সময় উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারের পূর্ব গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর থেকে স্থানীয়রা পাশের দুটি ঘর ভেঙে ফেলে এক ঘন্টার চেষ্টার পর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো জাহাঙ্গীর ফার্নিচার, জাহাঙ্গীর চা স্টোর, রহমত আলী ঢালী ফার্নিচার, জুয়েল ফার্নিচার, স্বপন কসমেটিকস।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, বিদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাজারের পূর্ব গলিতে ৬ টি পুড়ে গেছে। আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাসন ফায়ার সার্ভিসের লিডার খোরশেদ আলম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ৭-৮ লাখ টাকা হতে পারে। আগুনের সূত্রপাত হয়েছে বাজারের একটি ফার্নিচারের দোকানের বিদ্যুতিক শট সার্কিট থেকে।