ছাতকে প্রবাসী সাংবাদিক নজমুল হকের সাথে ‘জালালাবাদ বার্তা’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ণ মে ২৬, ২০২৫

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী সাংবাদিক নজমুল হক এবং জালালাবাদ বার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক সুদীপ দাশ।
রবিবার ২৫মে বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাংবাদিক নজমুল হক ঢাকা পোস্ট, সিলেট ভিউ টোয়েন্টিফোর, সারাবাংলা ডট নেট, এবং জালালাবাদ বার্তার ফ্রান্স প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সাক্ষাৎকালে তারা সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক, প্রবাসে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, স্থানীয় সাংবাদিকদের ভূমিকা, এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়াও সাংবাদিক সুদীপ দাশ নজমুল হকের প্রবাস জীবনের অভিজ্ঞতা ও সাংবাদিকতা নিয়ে তার অবদান সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।
নজমুল হক বলেন, “দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করার সুযোগ আছে। প্রবাসী সাংবাদিকদের দায়িত্ব আরও বড়, কারণ তারা দূর থেকেই দেশের ভাবমূর্তি ও বাস্তবতা তুলে ধরেন।”
সাংবাদিক সুদীপ দাশ বলেন, “এই সাক্ষাৎ আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। একজন প্রবাসী সাংবাদিকের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা আমার পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করবে।”
দুজনই ভবিষ্যতে পেশাগত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন।