মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই আটক
প্রকাশ: ৭:৪৭ অপরাহ্ণ মে ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের বেরিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।