এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):

অতিরিক্ত গরমে ভোলার চরফ্যাসনে বেড়েছে পানির তালের চাহিদা। গরমে তৃপ্তিদায়ক রসালো স্বাদের পানি তাল। প্রতি বছর গ্রীষ্মের মাঝামাঝি বাজারে ওঠে এই রসালো দেশীয় ফল পানি তাল। গ্রীষ্মকালীন এই ফলটিকে ঘিরে গ্রামীণ অর্থনীতি ও রয়েছে কিছুটা সচল ।

চরফ্যাসন বাজারে চলতি বছরে ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকানে এবং শহরের বিভিন্ন স্থানে দেখা মিলে পানি তাল নামক এই ফলটি । বৈশাখের শেষ ভাগ থেকে সমগ্র চরফ্যাসনের গ্রাম জুড়ে কম বেশি দেখা মেলে পানি তালের।

( ১৫ মে বৃহস্পতিবার) চরফ্যাসন সদরে মিজান ও কবির নামে দুই পানি তাল বিক্রেতা জানান,উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে পানি তাল সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন তারা। সাগর নামে অপর এক বিক্রেতা জানান, প্রতি পিছ তাল ৪ টাকা করে ক্রয় করে উপজেলা সদরে আনতে প্রতি পিছ তালের দাম দাড়ায় ৭ টাকা । পানি তাল আকার বেদে ১০-২০ টাকায় বিক্রি করা হয়। পানি তাল বিক্রি করে সংসার চলছে তার।

মূলত একটি পূর্ণাঙ্গ তালের কৈশরকালই পানি তাল। পানি তাল থেকেই পূর্ণ তালের রুপ লাভ করে। দাম তুলনা মূলক কম হওয়ার সাথে স¦াদে অতুলনীয় হওয়ায় সব শ্রেণী পেশার মানুষই আগ্রহের সাথে পানি তাল কিনছেন।

হাসিব, সোয়েব , নজরুল ও মাহাবুব নামের কয়েকজন ক্রেতা জানান, তীব্র গরমে পানির পিপাসা বাড়ে। সেকারনেইে পানি তাল ক্রয় করেছি। গরমের দুপুরে পানি তাল খেয়ে একটু স্বস্তি পাচ্ছি এবং পরিবারের জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে।

চরফ্যাসন উপজেলার রেঞ্জ কর্মকর্তা সালাম হোসেন জানান, তাল গাছ প্রকৃতির উপকারী গাছ। তাল গাছকে সাধারনত বজ্রপাত নিরোধক হিসেবে গণ্য করা হয়। বন বিভাগ কর্তৃক গত বছর আট হাজার তাল গাছের চারা রোপন করা হয়েছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন। সকলকে এই উপকারী ফল গাছটি লাগানোর জন্য অনুরোধ জানান তিনি।