চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনে রিক্সা খাদে পড়ে এক ঘড়ির মেকানিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান দেওয়ান বয়স ৫০ বছর।নিহত হাসান দেওয়ান উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এবং সে চরফ্যাসন বাজারের একজন ঘড়ির মেকানিক ছিলেন। রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় চরফ্যাসন দুলারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাসন বাজার থেকে রিক্সাযোগে নিজ বাড়ি আব্দুল্লাহপুর ফিরছিলেন হাসান দেওয়ান। দুলারহাট সড়কের পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে পৌছলে ট্রাককে সাইট দিতে গিয়ে প্বার্শবর্তী খাদে পড়ে যায় রিক্সাটি। রিক্সায় একমাত্র যাত্রী হাসান দেওয়ান রিক্সার নিচে পড়ে গুরুত্বর আহত হয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, লাশ এখনো হাসপাতালে রয়েছে। স্বজনরা আসলে আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।