উজ্জীবক সুজন তালুকদার, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে বাস চাপায় হোসাইন আহমদ (১০) নামের এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। সে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মো. নুর আলীর পুত্র ও নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী।

আজ শনিবার (১০ মে) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকার নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, এনা পরিবহনের সুনামগঞ্জ গামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭) পথচারী ওই শিশুকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।এতে ঘটনাস্থলেই মৃত্যু হোসাইনের।পরে দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ শান্তিগঞ্জ এলাকায় আটক করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

রিপোর্ট: জালালাবাদ বার্তা / সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার।