সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মো.মুজিবুর রহমান(১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের পুত্র এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার ( ৮ মে) সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় মো. মুজিবুর রহমান। পরে তাকে মৃ*ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মায়েরকোল গ্রামের বাসিন্দা নিহতের চাচতো ভাই,মো. মুহিবুর রহমান জানান সকাল ৬ টার দিকে মাছ ধরতে গিয়ে নিজ বাড়ির পাশে সে বজ্রপাতে মারা গেছে।