মারজান চৌধুরী, ডালাস, টেক্সাসঃ

পবিত্র ঈদ উল আযহার পর জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (জেন্ট) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ৪ মে (রবিবার) আমেরিকার ডালাস শহরের হলি কাও বার্গার্স রেস্টুরেন্টে ডালাস ও তার আশেপাশের শহরে বসবাসরত সিলেট বিভাগবাসীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ টেক্সাসের ব‍্যানারে আয়োজিত এই সভা আয়োজন করেন তানিম চৌধুরী, মোস্তাক চৌধুরী, কামাল আহমেদ, মারজান চৌধুরী, আব্দুল মান্নান, শামিমুর চৌধুরী এবং শামিম চৌধুরী মিকি।

সভায় সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী কুরবানির ঈদের পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন‍্য উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ইমতাজ উজ্জামান চুন্নু, মো. মঞ্জুর রশীদ রেজা, গিয়াস উদ্দিন, আহমেদ কবির, মনির চৌধুরী, এহতেশাম চৌধুরী, শাহান চৌধুরী, শাব্বির আহমেদ, আতিক আহমেদ, খান বখত (শাকিব), তাহমিদ চৌধুরী, কামাল আহমদ, মো. নিজাম উদ্দিন, মুবিন চৌধুরী, আখলাক আরেফিন, রুম্মান বার্তিজ প্রমুখ।