কাকন সরকার, শেরপুর: শেরপুরের পারিবারিক বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ১৮ মে সোমবার সকালে উপজেলার খরিয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর বন্দর তিনরাস্তার মোরে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মাদারপুর এলাকার মাহালম. শরিফ , শামিম , নজরুল , আজিরন ( হাজেরাসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার মাদারপুর এলাকার স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের সাথে একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে আশরাফুল ইসলামের দীর্ঘ দিন যাবত জমি ও পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ১৬ মে শনিবার রাতে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে ১৬ মে রাতে আশরাফুল ইসলামের বাড়িতে হামলা করে তাদের মারপিটের পর ভ্যানগাড়িসহ বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনার জেরে আজ সোমবার সকালে পুনরায় আশরাফুল ও নুরুল আমিন মেম্বারদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।  

এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নুরুল আমিন মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।