ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমান (মৌলভীবাজার থেকে)

বিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক সীমান্তের ডাকেরর স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, প্রবীণ সাংবাদিক ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশীদ সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী, সীমান্তের ডাকের সম্পাদকমণ্ডলীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সাংবাদিক আতিকুল ইসলাম আখই, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেন, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক ও সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, বেনীআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, ভয়েজ অব কুলাউড়ার সম্পাদক নুরুল ইসলাম ইমন, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার প্রতিনিধি এইচডি রুবেল, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, চ্যানেল ওয়ান’র সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, যুগভেরী প্রতিনিধি খালিক উদ্দিন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, সংবাদ প্রতিদিন ইউসুফ আহমদ ইমন, অনুলিপি কুলাউড়ার সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সীমান্তের ডাকের প্রতিনিধি শেখ বদরুল হোসেন রানাসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ।