মৌলভীবাজারের কুলাউড়ায় আইডিইবি এর ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশ: ৭:৪১ অপরাহ্ণ মার্চ ১০, ২০২৬
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, আইডিইবির সহসভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল কালাম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলুল আক্তার আরিফ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও সাহাব উদ্দিন শিবলুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান।