শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে ইফতার সামগ্রী পেলেন ৭৫০ পরিবার
প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ণ মার্চ ৮, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে শ্রীমঙ্গলের ৭৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল সোনা মিয়া রোডস্থ বকস বাড়িতে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ৭৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়া’র সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাফি আহমদ চৌধুবী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সাংবাদিক কাউসার ইকবাল, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, মাওলানা এমএ নোমানী, আলাবকস্ আহমদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ইসলামপুরি প্রমুখ।
এ আয়োজন সার্বিক ভাবে সহযোগিতা করেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর প্রচার সম্পাদক ফয়েজ বকস্।